গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National কেজরিওয়ালের বিরুদ্ধে হরিয়ানায় পুলিশে অভিযোগ

    কেজরিওয়ালের বিরুদ্ধে হরিয়ানায় পুলিশে অভিযোগ

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    যমুনার জলে বিষ মেশানোর বিতর্কে এবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন।
    সেই অভিযোগের বিরুদ্ধেই এ বার হরিয়ানা পুলিশের খাতায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শুধু কেজরিওয়াল নন, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা’ও হরিয়ার বিরুদ্ধে যমুনায় বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন। তাঁরা জানিয়েছিলেন, হরিয়ানার অন্তর্ঘাতের ফলেই দিল্লিতে পানীয় জল সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। তার পরই অরবিন্দ কেজরিওয়াল বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে আপ প্রধানের কাছে জবাব তলব করে কমিশন। কমিশনের নির্দেশ মেনে গত শুক্রবার নির্বাচন সদনে হাজির হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
    এদিকে, নির্বাচনী প্রচারে গিয়ে মহিলার দিকে ফ্লাইং কিস দিয়েছিলেন আপ বিধায়ক! সেই ফ্লাইং কিস-র কারণে আম আদমি পার্টির নেতা তথা সঙ্গম বিহারের বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছেন সেই মহিলা।