গ্রেফতারির আশঙ্কায় কেজরিওয়াল, পাল্টা বিজেপি 

0
130
ছবি সৌজন্যে : এক্স
যমুনায় বিষ জল ইস্যুতে তাঁকে গ্রেফতার করতে পারে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, রাজীব কুমার যেভাবে নির্বাচন কমিশনের ক্ষতি করেছেন, তা আর কেউ করেনি। তিনি চাইলে দিল্লি বিধানসভার যে কোনও আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, তিনি বেঁচে থাকতে দিল্লির মানুষকে বিষাক্ত জল খেতে দেবেন না। তিনি জানেন যে তারা তাঁকে দুই দিনের মধ্যে গ্রেফতার করবে। তবে তিনি ভয় পান না।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল সম্পূর্ণ নীরব রয়েছেন এবং ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে যে সুরাহা না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন, আপের মিথ্যে রাজনীতি প্রকাশ্যে এসে গিয়েছে।যমুনার জল নিয়ে বিষাক্ত মন্তব্য করার সময় আম আদমি পার্টি এবং দিল্লির তথাকথিত আসল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিকে নিম্নস্তরে নিয়ে গেছেন।