
দিল্লির নির্বাচনে ময়দানে আপের ইন্দ্রপতন। নয়া দিল্লি আসন থেকে হেরে গেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সপ্তম রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী পরভেশ সিংয়ের কাছে হেরে গেছেন কেজরিওয়াল।
৩ হাজার ১৮২ ভোটে পরাজিত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। অন্যদিকে জংপুরা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন আপের আরও এক হেভিওয়েট প্রার্থী মণীশ সিসোদিয়া। বিজেপি প্রার্থী তরবিন্দর সিংহ তাঁর থেকে প্রায় ৬০০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। উল্লেখ্য, ভোট গণনার শুরুর ট্রেন্ডই বুঝিয়ে দেয় দিল্লিতে ২৭ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে বিজেপির। আবগারি দুর্নীতি মামলায় জেলমুক্তির পরই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হন অতিশী মারলেনা। মানষের রায়ে নির্বাচিত হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলে ঘোষণা করেছিলেন কেজিরওয়াল। নির্বাচিত হয়ে ২৫-এ দিল্লি বিধানসভার কুর্সিতে আর ফেরা হল না কেজরিওয়ালের।









