গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মোদীকে এক্সপোস্টে খোঁচা কেজরিওয়াল-সিব্বলের

    মোদীকে এক্সপোস্টে খোঁচা কেজরিওয়াল-সিব্বলের

    0
    147
    MODI K X POST A KHOCHA KEJRIWAL SIBAL
    MODI K X POST A KHOCHA KEJRIWAL SIBAL
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হ্যান্ডেলে একযোগে আক্রমণ শানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেসের রাজ্যসভা সাংসদ কপিল সিব্বল। নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি লিখেছেন, নরেন্দ্র মোদী ঠিক করেন কারা জেলে যাবেন, কতদিন থাকবেন।
    শনিবার বিহারে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই জেলে যাবে তেজস্বী যাদব। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন আপ সুপ্রিমো ও কংগ্রেস নেতা। কেজরিওয়াল লিখেছেন, তাঁর বলা কথাই গোটা দেশের সামনে স্বীকার করেছেন মোদী। অন্যদিকে কপিল সিবালও প্রধানমন্ত্রী মোদির এই বক্তব্যের বিরোধিতা করে এক্সপোস্টে লিখেছেন, বিহারের জনগণের জন্য মোদীর আরেকটি গ্যারান্টি। তিনি লিখেছেন, এটা স্পষ্ট যে তদন্তকারী সংস্থাগুলি প্রধানমন্ত্রীর নির্দেশেই কাজ করে। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে না।