
দিল্লি বিধানসভা কেন্দ্রে নয়াদিল্লি আসন থেকেই লড়বেন আপ-র ন্যাশনাল কনভেনর অরবিন্দ কেজরিওয়াল। চতুর্থ তথা শেষ প্রার্থীতালিকা প্রকাশ করে এমনই জানানো হয়েছে আপ-র তরফে।
অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, আম আদমি পার্টি ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দল পূর্ণ আত্মবিশ্বাস ও সম্পূর্ণ প্রস্তুত হয়েই নির্বাচনে লড়বে। বিজেপি অদৃশ্য। ওদের কাছে না রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ, না দল, না পরিকল্পনা আর দিল্লির জন্য কোনও ভিশন। ওদের কেবল একটাই স্লোগান, কেবল একটাই নীতি আর কেবল একটাই মিশন- কেজরিওয়াল হটাও। আপ-র কাছে দিল্লিবাসীদের জন্য ভিশন রয়েছে, পরিকল্পনা রয়েছে আবার তাকে বাস্তবায়িত করার জন্য শিক্ষিত মানুষদের একটি টিমও রয়েছে।
গত দশ বছরে যা কাজ হয়েছে তার দীর্ঘ তালিকাও রয়েছে। দিল্লির বাসিন্দারা যারা কাজ করেছে তাদেরই ভোট দেবে, গালাগালি যারা করে তাদের নয়।








