গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk এক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়বেন কেজরিওয়াল 

    এক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়বেন কেজরিওয়াল 

    0
    239
    আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনও ছেড়ে দেবেন অরবিন্দ কেজরিওয়াল।
    মঙ্গলবারই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।এবার আপ সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, আপ নেতারা অরবিন্দ কেজরিওয়ালকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যাতে তিনি অন্তত নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি বাসভবন না ছাড়েন। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তাদের পরামর্শ মানেননি। এক সপ্তাহের মধ্যেই তিনি দিল্লির সিভিল লাইন এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে বলেছেন, ঈশ্বর তাঁকে রক্ষা করবেন।উল্লেখ্য, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী মারলেনা। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির  দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গেই লেফটেন্যান্ট গভর্নরের কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন অতিশী মারলেনা।