৯ দিন পর স্বাতীর হেনস্তা নিয়ে সরব কেজরিওয়াল 

0
370
Sarab Kejriwal on Swatis harassment after 9 days
Sarab Kejriwal on Swatis harassment after 9 days
৯ দিন পর আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তা নিয়ে সরব হয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কের বিরুদ্ধে স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ উঠেছে।
ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।কিন্তু এতদিন এই বিষয়ে নীরব ছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। অবশেষে তিনি জানিয়েছেন, যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাই মুখ্যমন্ত্রী হিসাবে কথা বললে তদন্ত প্রভাবিত হতে পারে। কিন্তু গোটা ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।স্বাতী মালিওয়ালের হেনস্তার সময়ে ঘটনাস্থলে ছিলেন না বলেই অরবিন্দ কেজরিওয়ালের দাবি। তিনি বলেছেন, এই ঘটনার দুরকম বয়ান রয়েছে। আশা করবেন দুই তরফের বক্তব্যের ভিত্তিতেই তদন্ত করবে পুলিশ। ন্যায়বিচার পাবে সকলে।