
তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্তি। শাহরুখের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত আসমুদ্রহিমাচল। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র সেরাদের পুরস্কার প্রদানের এই অনুষ্ঠান,ভারতীয় বিনোদুনিয়াকে উদযাপনের এ এক অনন্য মঞ্চ।
আর সেই মঞ্চ থেকেই অ্যাটলি পরিচালিত জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ। তবে তাঁর এই সম্মানে তাঁর বৃহত্তর পরিবার উচ্ছ্বসিত।একইসঙ্গে মান্নাতে তাঁর তিন দশকের কেরিয়ারের মুকুটে নয়া পালক যোগ হওয়া নিয়ে উচ্ছ্বসিত স্ত্রী গৌরী থেকে সুহানা ও আরিয়ান।বাবা শাহরুখ শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে যৌথভাবে শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ান ও সুহানা। ক্যাপশনে লিখেছেন,তুমি সব সময়ই বলো তুমি কখনও রুপো জেতোনি, কেবলই সোনা হারিয়েছ। কিন্তু এক্ষেত্রে রুপোই আসল সোনা।তোমার এই সম্মানপ্রাপ্তিতে আমরা আপ্লুত। অনেক অভিনন্দন বাবা। তোমাকে খুব ভালোবাসি।সুপারস্টার-স্বামী শাহরুখের তিন দশকের অভিনয় জীবনে এ সম্মানপ্রাপ্তিতে আপ্লুত গৌরীও।
কিং খানকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরী। লিখেছেন, কি অসাধারণ তোমার শাহরুখ। অনেক শুভেচ্ছা তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে। এটা তোমার তোমার এত বছরের কঠিন পরিশ্রমের ফল। এখন তোমার এই সম্মানপ্রাপ্তির পর বাড়িতে তোমার এই পুরস্কার ঢেকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছি।
