সেটে শাহরুখকে ‘স্যার’ বলেন আরিয়ান

0
166
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কিছুদিন আগেই  সোশ্যাল মিডিয়ায় ওপেন হয়েছে শাহরুখপুত্র আরিয়ানের সিরিজ,দ্য ব্যাডস অব বলিউড, যেখানে শাহরুখ, সালমান, আমির খান থেকে শুরু করে অনেকেই অভিনয় করেছেন।

সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে শাহরুখকে পাপা বলে সম্বোধন করলেও শুটিং সেটে কিন্তু এই কাজটা ভুলেও করেন না আরিয়ান।সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে এমন তথ্য। মুদাসসের জানিয়েছেন, তিনি দ্য ব্যাডস অব বলিউড সিরিজে কাজ করেছেন এবং কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের কাজের সম্পর্ক।তার ভাষায়, শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। তিনি আর আরিয়ান ঢোকার পরও শাহরুখ অপেক্ষা করছিলেন। কথাবার্তা শেষ হলে আরিয়ান,শাহরুখকে বলেন, স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাইচ্ছিলাম।তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো বাবা শব্দটি ব্যবহার করেন না।

পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে স্যার বলেই সম্বোধন করেন। আরো বলেন, তিনি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই বাবা বলতেন, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।