
কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনায় ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। এর মাঝেই এক বড় সিদ্ধান্ত নিয়েছেন বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
কলকাতায় ২৬ এপ্রিল একটি বড় পার্টির আয়োজন করেছিলেন তিনি। শনিবারই শহরে কলকাতা নাইট রাইডারের ম্যাচ রয়েছে।টলি ও বলি পাড়ার বড় বড় নায়ক, নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তার। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছেন। পহেলগাঁও ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান। এমনটাই জানানো হয়েছে তার টিমের পক্ষ থেকে। রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণ পত্র।সেই তালিকায় ছিলেন- নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অনেক নায়িকা।
এই বিশেষ পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ান ছাড়াও বোন সুহানা খান-সহ তাদের বাকি বন্ধু বান্ধবদের।
