গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home South 24 Pgs ফলতায় নতুন করে ভোট ২১ মে, গণনা ২৪শে

    ফলতায় নতুন করে ভোট ২১ মে, গণনা ২৪শে

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২১ মে ফলতায় ২৮৫ ভোটকেন্দ্রে আবার নতুন করে ভোটগ্রহণ হবে। গণনা হবে ২৪ মে। দ্বিতীয় দফার ভোটে বেনিয়মের একাধিক অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার রাতে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

    ২৯ এপ্রিল অন্যান্য বিধানসভা কেন্দ্রের সঙ্গে ফলতা বিধানসভারও ভোটগ্রহণ হয়েছিল। কিন্তু ভোটে কারচুপির অভিযোগ ওঠে ফলতা, মগরাহাট পশ্চিম এবং ডায়মণ্ডহারবারে। ইভিএমে টেপ, আতর লাগিয়ে দেওয়ার মত একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ উঠতেই নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ডায়মণ্ডহারবারে স্ক্রুটিনিতে পাঠায়। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে শনিবার মগরাহাটের ১১ এবং ডায়মণ্ডহারের ৪ টি বুথে ভোটগ্রহণ হয়েছে। সুব্রত গুপ্তর দেওয়া রিপোর্টে বিশেষ করে উল্লেখ ছিল ফলতার নাম।

    তিনি ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচন সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠান। এরপরেই রবিবার রাতে ফলতায় নতুন করে ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন।