
বিগত এক দশকে ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক বেড়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির হায়দরাবাদ হাউসে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে যৌথ সাংবাদিক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানান। গত এক দশকে ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক বেড়েছে। ভারত-ভিয়েতনাম দ্বিপাক্ষিক বাণিজ্য ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে ভারত-ভিয়েতনামের যোগাযোগ বেড়েছে এবং এখন দু’দেশের ৫০টির বেশি সরাসরি ফ্লাইট রয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে এদিন মোদী ও ফাম মিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের উপস্থিতিতে ভারত ও ভিয়েতনামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আলোচনায়, ভারত-ভিয়েতনাম পারস্পরিক সহযোগিতার সকল ক্ষেত্রে ব্যাপকভাবে আলোচনা করেছে এবং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের বিকশিত ভারত ২০৪৭ ভিশন এবং ভিয়েতনামের ২০৪৫ ভিশনের কারণে উভয় দেশেই উন্নয়ন গতি পেয়েছে। এটি পারস্পরিক সহযোগিতার অনেক নতুন ক্ষেত্র উন্মোচন করছে এবং তাই এখন ভারত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য একটি নতুন কর্ম পরিকল্পনা তৈরি করেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইনে উপনীত চুক্তি ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে।
