
লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইজরায়েল। মঙ্গলবার থেকে লেবাননের দক্ষিণ প্রান্তে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা।
হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে লাগাতার আক্রমণ চলছে। বিবৃতি দিয়ে ইজরায়েলি সেনা তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী কয়েকটি অঞ্চল উত্তর ইজরায়েলের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। সেই জন্য দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কয়েকটি এলাকায় অভিযান শুরু হয়েছে।ইজরায়েল সীমান্তঘেঁষা গ্রামগুলোতে ঘাঁটি গড়েছে হিজবুল্লারা, তার ফলে বিপদের মুখে পড়ছে উত্তর ইজরায়েলের এলাকাগুলো। সেই ঘাঁটি ধ্বংস করতেই অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনার স্থল এবং বিমানবাহিনী। উল্লেখ্য, সোমবারই হিজবুল্লার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ইজরায়েল যদি লেবাননে সামরিক অভিযান শুরু করে তাহলে পালটা দেবে তারা। ফলে গাজার পাশাপাশি আরও এক যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়বে তেল আভিভ।








