যতটা দেখানো হচ্ছে, ততটা ঘটেনি বাংলাদেশে, বেফাঁস সিদ্দিকুল্লা

0
152
ছবি সৌজন্যে : নিজস্ব

বাংলাদেশে যতটা দেখানো হচ্ছে ততটা কিছু ঘটেনি। বাংলাদেশে একের পর এক নৈরাজ্যের ছবি প্রকাশ্যে আসা সত্ত্বেও বেফাঁস মন্তব্য করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তাঁর দাবি একপেশে খবর হচ্ছে।

কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ঝগড়া বাধিয়ে দিয়ে কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি করা হচ্ছে। এতে পশ্চিমবঙ্গেরই ক্ষতি হচ্ছে। অশোকনগরে বইমেলার উদ্বোধনে গিয়ে সিদ্দিকুল্লা চৌধুরি আরও বলেছেন স্থল, জল, আকাশপথ সবই তো কেন্দ্রের নজরদারিতে রয়েছে।

তা হলে অনুপ্রবেশ, জঙ্গি ঢুকছে কি করে। এটা কেন্দ্রের ব্যর্থতা ছাড়া কিছু নয়। তাঁর দাবি আলাপ আলোচনার মাধ্যমেই দুই দেশের সম্পর্কের উন্নতি হবে।