ট্রফির লড়াইয়ে পিছিয়ে লিভারপুল

0
434
Liverpool behind in the trophy fight
Liverpool behind in the trophy fight

মার্সি সাইড ডার্বিতে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির লড়াইয়ে পিছিয়ে পড়েছে লিভারপুল। গুডিসন পার্কে ২-০ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এভার্টনের মাঠে ১৪ বছর পর যে হার অলরেডদের।এমন হারের পর লিভারপুলে বাকি সময়টায় আর খুব বেশি পাওয়ার কিছু নেই ইয়ুর্গেন ক্লপের।এরই মধ্যে তারা ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে। নেই এফএ কাপেও। লিগ টেবিলে আর্সেনালের চেয়ে এখন পরিস্কার ৩ পয়েন্ট পিছিয়ে অলরেডরা। গোলব্যবধানেও অনেক এগিয়ে গানাররা।তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে মাত্র তারা ১ পয়েন্টে। সিটি আবার ২ ম্যাচ কম খেলেছে লিভারপুল, আর্সেনালের চেয়ে। অর্থাৎ নিজেদের ম্যাচগুলো জিতে্ই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ট্রফি ঘরে তুলতে পারে পেপ গার্দিওলার দল।এভার্টনের কাছে হারের পর ক্লপ তাই হতাশা নিয়েই বলেছেন, আর্সেনাল, সিটিতে কোন সংকট দেখা দিলে আর তাঁরা তাঁদের খেলাগুলো জিততে পারলেই এখন কেবল সম্ভব।ওদিকে ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।শুরুতে পিছিয়ে পড়ার হ্যারি ম্যাগুয়ার সমতা ফিরিয়েছিলেন।বিরতির আগে আবার ২-১ এ পিছিয়ে পড়ে এরিক টেনহাগের দল। এরপরই ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোল পথ দেখায় রেড ডেভিলদের। রাসমুস হলুন্দ করেছেন এরপর জয়সূচক গোলটি।