ওয়েইসি-হুমায়ুনের ২০ সভা

0
47
ছবি সৌজন্যে : নিজস্ব

আসাউদ্দিন ওয়েইসির সঙ্গে ২০টি সভা করবেন হুমায়ুন কবির। যৌথ সাংবাদিক সম্মেলন থেকে জানিয়েছেন হুমায়ুন কবির। পয়লা এপ্রিল বহরমপুরে প্রথম সভা হবে। শেষ সভা হবে কলকাতায়।

মঙ্গলবার রাতেই কলকাতায় এসেছেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন হুমায়ুন কবির। ওয়েইসি জানিয়েছেন মঙ্গলবার রাতে জোটের প্রার্থিতালিকা, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। তা প্রায় একপ্রকার চূড়ান্ত। দু’তিনটে আসন নিয়ে কথাবার্ত চলছে।

তবে তা জোটের কোনও ক্ষতি করবে না। আসাউদ্দিন ওয়েইসি বলেছেন পশ্চিমবঙ্গ হোক বা দেশ, যদি মুসলিম সংখ্যালঘু নেতা না থাকেন, তবে সম্প্রদায়ের উন্নয়ন হয় না।