গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home West Burdwan জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস! মৃত ১

    জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস! মৃত ১

    0
    3
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কুনুস্তরিয়া এলাকার পরাশিয়ায় ইসিএলের কয়লাখনিতে বৃহস্পতিবার আচমকাই ধস নামে। এক জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছিলেন ২০-২৫ জন কর্মী। কয়লাখনিতে ধস নামতেই হুলস্থুল পড়ে যায়। জানা গিয়েছে, কুনুস্তরিয়া এলাকার পরাশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফ্টে খনি কর্মীরা যখন কয়লাখনির ভিতরে ২৭ নম্বর সেকশনে কাজ করছিলেন সেই সময় খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়। এই ঘটনার পর পরই খনির উপরে থাকা খনি আধিকারিকেরা আহতদের সকল শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হন। বেশির ভাগ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
    সকলকেই উদ্ধার করে স্থানীয় রানিগঞ্জের বাঁশরার হাসপাতাল এবং ইসিএলের অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল কেনই বা ঘটল, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে সে সকল বিষয় নিয়ে তদন্ত শুরু করেছেন কোলিয়ারি কর্তৃপক্ষ।