
রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কর্মীর মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। গাফিলতির অভিযোগে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা।
জানা গিয়েছে মঙ্গলপুর শিল্পতালুকের একটি লৌহ ইস্পাত তৈরির কারখানায় ২ দিন প্রবল বৃষ্টির পর বছর ২০-র ঠিকাশ্রমিক দেবজ্যোতি সরকার পাইপ সারানোর কাজ করছিলেন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দেবজ্যোতি। বিষয়টি দেখে বিহারের বাসিন্দা সুপারভাইজার রাকেশ সিং বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে কারখানার গেটে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে।
ছবি সৌজন্যে : নিজস্ব
