
এবার সাইবার অপরাধের শিকার আসানসোল পৌরনিগম। আসানসোল পৌরনিগমের একাউন্ট থেকে উধাও ৪০ লক্ষ টাকা। এই ঘটনার পর আসানসোল সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন আসানসোল পৌরনিগম কতৃপক্ষ।
আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেছেন, আসানসোল পৌরনিগমের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ উধাও হয়ে যায়। যদিও পরে ব্যাঙ্ক ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে। এদিকে, সাইবার ক্রাইম প্রতারণার অভিযোগে আসানসোলের হিরাপুর থানার রহমত নগর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছটি মোবাইল।
সাংবাদিক বৈঠকে ডিসি হেডকোয়াটার আরবিন আনান্দ জানিয়েছেন সাইবার ক্রাইম থানার পুলিশ একটি অভিযান চালিয়ে হিরাপুর থানার রহমত নগর এলাকা থেকে সাইবার প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। বাকি অপরাধীদের খোঁজে তল্লাশি চলছে।








