
ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল। আর সামলাতে না পেরে শেষমেশ ভিডিও রেকর্ডিং করে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক।
মালদহের বামনগোলার ঘটনার শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই যুবকের মৃত্যুর পর থেকেই গাঢাকা দিয়েছেন অভিযুক্ত মহিলা। মৃত যুবক মনোজিৎ মণ্ডলের স্ত্রী অভিযোগ, তাঁর স্বামীকে প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলেছিল অভিযুক্ত প্রতিমা বিশ্বাস ও তার স্বামী বিশাল বিশ্বাস এবং আরেক যুবক প্রসেন বাওয়ালি নামে গাজোলের এক যুবক। পরে নিজেদের ঘনিষ্ট মুহূর্তের ছবি, ভিডিও রেকর্ডিং করে দিনের পর দিন মনোজিতের কাছ থেকে টাকা আদায় করতে থাকে প্রতিমা, অভিযোগ তাঁর স্ত্রী যুথিকা মণ্ডলের। পরে আরও মানসিক চাপ সহ্য করতে না পেরে মোবাইলে গোটা ঘটনার ভিডিও করে তা স্ত্রীকে পাঠিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বামনগোলা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।








