কুলটিতে রাস্তায় পড়ে যুবকের গলাকাটা দেহ

0
417
ছবি সৌজন্যে : নিজস্ব

রাস্তার মধ্যে যুবকের গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে শোরগোল পড়েছে আসানসোলের কুলটির সীতারামপুরে। দেহের পাশেই পড়েছিল দেব সিং নামে ওই যুবকের বাইক।

জানা গিয়েছে বুধবার রাতে কাজ থেকে ফেরার পথে দেব সিংকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। রাস্তায় যুবকের গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়। এরপরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এরপরই জানা যায় দেব সিং নামে মৃত ওই যুবকের বাড়ি জামুরিয়ার নিঘারে।

এটি খুন না দুর্ঘটনায় খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।