
নয়াদিল্লির স্টেশনের আতঙ্কের ছবি ফিরল আসানসোলে। রবিবার সন্ধেয় কুম্ভমেলা যেতে ট্রেনে ওঠার জন্য বেল যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নয়াদিল্লি স্টেশনে ১৮ জনের পদপিষ্টের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কার্যত একই ছবি।
লোটাকম্বল, চেয়ার নিয়ে হাজার হাজার পূণ্যার্থী স্টেশনে ঢুকে পড়ে। ফলে রীতিমত হিমশিম খেতে হয় রেল পুলিশকে। আসানসোলে মুম্বই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় আসানসোল স্টেশনে। নয়াদিল্লির ঘটনার পরেও কেন রেল শিক্ষা নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কুম্ভমেলায় যাওয়ার জন্য ভিড় সামলাতে কেন অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
এদিকে খবর পেয়ে এলাকায় পৌঁছন ডিআরএম চেতনানন্দ সিং, পরিস্থিতি খতিয়ে দেখার পর ট্রেন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।





