গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Burdwan বদল আগে হয়েছে, এবার বদলা হবে, হুমকি তৃণমূল বিধায়কের

    বদল আগে হয়েছে, এবার বদলা হবে, হুমকি তৃণমূল বিধায়কের

    0
    311
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ছাব্বিশের নির্বাচনের আগে বদলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। পশ্চিম বর্ধমানের বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় কার্যত হুমকির সুরে বলেছেন দিদি বলেছিলেন বদলা নয়, বদল চাই।

    বদল তো হয়েইছে এবার বদলাও হবে। বুধবার বারাবনিতে পরিবর্তন সংকল্প যাত্রার পর সভা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন এখানকার বিধায়ক বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিং সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন। উন্নয়নের নামে দুর্নীতি করছে। বিজেপির অভিযোগ করে তাদের সভা করতে বাধা দিয়েছে তৃণমূল।

    বারাবনির পানুরিয়াতে সুকান্ত মজুমদারের পাল্টা সভা করে তৃণমূল। সেখান থেকেই সুর চড়িয়ে বিধান উপাধ্যায় বলেছেন বারাবনিতে মানুষ শান্তিতে রয়েছে। যেদিন বদলা হবে, সেদিন বিজেপির কাউকে খুঁজে পাওয়া যাবে না।