পুলিশকে হুমকি সাজাপ্রাপ্ত আসারাম বাপুর

0
134
Asaram Bapur sentenced for threatening the police
Asaram Bapur sentenced for threatening the police

বিমানের মধ্যে পুলিশকে আঙুল উঁচিয়ে ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর হুমকির ভিডিও ভাইরাল।যদি ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।

যোধপুর থেকে মুম্বইগামী বিমানে ঘটেছে এই ঘটনা। আদালত থেকে ৭ দিন প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসা করাতে মুম্বই যাচ্ছিলেন আসারাম বাপু। ভিডিওতে দেখা গিয়েছে, বিমানে আঙুল উঁচিয়ে পুলিশ এবং যাত্রীদের সামনে কথা বলতে শুরু করে ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু। যদিও তিনি ঠিক কী বলছিলেন তা ভিডিওতে শোনা যায়নি। তবে তাঁর কথা বলার অভিব্যক্তি দেখে স্পষ্ট অনুমান করা যায়, পাশে দাঁড়ানো পুলিশ আধিকারিকের উপর তিনি রীতিমতো ক্ষুব্ধ। যাত্রীদের মধ্যেই কোনও একজন ক্যামেরাবন্দি করেন গোটা ঘটনা। ২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আসারাম বাপুর বিরুদ্ধে। ২০১৮ সালে রাজস্থানের জয়পুরের একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।