
বাজেটে হাজার টাকা বেতন বৃদ্ধির পরদিনই ফের পথে আশাকর্মীরা। শুক্রবার স্বাস্থ্যভবনে জমায়েত করেছেন আন্দোলনকারী আশাকর্মীরা।
নিজেদের দাবি আদায়ে স্বাস্থ্য সচিবকে স্মারকলিপির কর্মসূচি নেন আশাকর্মীদের সংগঠন। সেইমত জেলা থেকে আশাকর্মীরা স্বাস্থ্যভবনের সামনে জমায়েত করেন। যদিও আগের থেকেই রাস্তায় ব্যারিকেড তৈরি করে রাখে পুলিশ। ১৫ হাজার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত মাসে আশাকর্মীদের আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা। শুক্রবার বাজেটে আশাকর্মীদের বেতন হাজার টাকা বেড়েছে। পাশাপাশি ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে বাজেটে।
বিক্ষোভকারী আশাকর্মীদের দাবি তাঁর হাজার টাকার ভিক্ষা নয়, সম কাজে সম বেতন চান। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন আশাকর্মীরা।







