মনোনয়ন জমা বিজেপি প্রার্থী আশিস ঘোষ

0
305
ছবি সৌজন্যে : নিজস্ব
ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র জমা করেছেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ।
গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে ১২ নং জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। কোনওরূপ অপ্রতিকর ঘটনা এড়াতে ছিলো পুলিশের কড়া প্রহরা।