নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ি

0
48
ছবি সৌজন্যে : এক্স
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। বালুরঘাট বিধানসভার এই বিদায়ী বিধায়ক-কে এবার আর প্রার্থী করেনি বিজেপি।
অবশেষে তাঁকেই গুরুত্বপূর্ণ পদে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। প্রার্থীতালিকা থেকে বাদ ও নতুন মোড় চলতি বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে অশোক লাহিড়িকে নিয়ে চর্চা তুঙ্গে ছিল। গত মাসে যখন দেখা যায় বিজেপির প্রার্থীতালিকায় তাঁর নাম নেই, তখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে।
এদিকে, এই দায়িত্বের দেওয়ার পর অশোক লাহিড়িকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।