গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অশোকনগর ওএনজিসি : রাজ্যের উদাসীনতা’র অভিযোগ সুকান্তর 

    অশোকনগর ওএনজিসি : রাজ্যের উদাসীনতা’র অভিযোগ সুকান্তর 

    0
    101
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    তৃণমূল কংগ্রেস সরকারের উদাসীনতায় পশ্চিমবঙ্গের অশোকনগরে ওএনজিসির প্রকল্প থেকে তেল-গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এক এক্স বার্তায় সুকান্ত মজুমদার জানিয়েছেন, সম্প্রতি লোকসভায় সাংসদ জগন্নাথ সরকারের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, রাজ্যের কাছ থেকে অশোকনগরের পেট্রোলিয়াম মাইনিং লিজ নিতে মোট ১৯টি চিঠি পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের কাছে।

    এরমধ্যে থেকে ১৪টি চিঠি পাঠিয়েছিল ওএনজিসি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকও ৩টি চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকারকে। এছাড়া বাকি ২টি চিঠি পাঠিয়েছিলেন ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন। তবে কোনও চিঠিরই নাকি জবাবেই নাকি সাড়া দেয়নি রাজ্য। পশ্চিমবঙ্গে তেলের খনির পিছনে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ১ হাজার ৪৫.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। যদি এখানে খননকার্যের মাধ্যমে মাটির তলা থেকে তেল উত্তোলন শুরু করা যায়, তাহলে বছরে পশ্চিমবঙ্গের আয় হতে পারে ৮ হাজার ১২৬ কোটি টাকা।তবে শুধু অশোকনগর নয় রানাঘাট, কাঁকপুলের মতো আরও ৫টি এলাকায় খনিজ তেল রয়েছে বলে চিহ্নিত করেছে কেন্দ্র।

    কিন্তু প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কোনও অনুমোদন দেয়নি। এর জন্য পশ্চিমবঙ্গ যদি হাজার কোটি টাকা বিনিয়োগ এবং লক্ষ লক্ষ কর্মসংস্থা থেকে বঞ্চিত হয়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।