গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly বাঙালি অস্মিতা নিয়ে পাল্টা তৃণমূলকেই তোপ অশ্বিনীর

    বাঙালি অস্মিতা নিয়ে পাল্টা তৃণমূলকেই তোপ অশ্বিনীর

    0
    375
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাঙালি অস্মিতা নিয়ে পাল্টা তৃণমূলকেই বিঁধেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হুগলিতে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন তৃণমূল সরকার বাঙালি অস্মিতাকে শেষ করেছে।

    বাঙালি অস্মিতায় তার বিশ্বাস নেই। শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুলেছেন বাঙালি অস্মিতা বাঁচাতে হলে তৃণমূলকে হারাতে হবে। কাটমানি ইস্যুতেই তৃণমূলকে আক্রমণ করেছেন রেলমন্ত্রী। তাঁর অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার থেকেই কাটমানি তোলে তৃণমূল।

    একইসঙ্গে তিনি নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। অশ্বিনী বৈষ্ণব বলেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই রাজ্যে আরজি কর, কামদুনি, হাঁসখালি হয়েছে।