গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সীমান্তে পাক ড্রোন রুখবে ‘অশ্বিনী’

    সীমান্তে পাক ড্রোন রুখবে ‘অশ্বিনী’

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবংপাঞ্জাব, রাজস্থান, গুজরাতের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হামলা রুখতে এ বার নতুন কৌশল নিচ্ছে ভারতীয় সেনা। নিচু দিয়ে ওড়া ধীরগতির আকাশযান চিহ্নিত করতে আসছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা এবং পরিবহণযোগ্য রাডার অশ্বিনী। আর্মি এয়ার ডিফেন্স বাহিনীর তরফে আগেই সীমান্তে পাক ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এলএলএলআর কেনার দাবি তোলা হয়েছিল।
    সেই চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও-র সহযোগী প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। সঙ্গী ভারত ইলেকট্রনিক্‌স লিমিটেড।চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রক অশ্বিনী রাডার কেনার জন্য ২ হাজার ৯০৬ কোটি টাকার চুক্তি সই করেছে।