
ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও আইএমএফের পর এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকেও বিপুল পরিমাণ অনুদান পাচ্ছে পাকিস্তান। জানা যাচ্ছে, ৮০০ মিলিয়ন ডলারের আর্থিক অনুদান পাবে পাকিস্তান।
ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৬ হাজার ৮৭৩ কোটি টাকারও বেশি। এডিবি পাকিস্তানের জন্য এই অর্থ মঞ্জুর করেছে। এর আগে গত মাসেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮৫০০ কোটি টাকার অনুদান পেয়েছিল। এডিবি-র পাকিস্তানের ডিরেক্টর এমা ফান বলেছেন, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পাকিস্তান সামগ্রিক ভাবে উন্নতি করেছে।
পাক সরকারের নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতিকে সমর্থন করে এডিবি-র কর্মসূচি। তাই এই ঋণ মঞ্জুর করা হয়েছে।




