এশিয়ার এলএনজির দাম বাড়তে পারে

0
91
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

রুশ কম্পানি গ্যাজপ্রম এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার করায় মস্কো গ্যাস পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছে।ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের জেরে এশিয়ার সঙ্গে প্রতিযোগিতা ও বিকল্প জ্বালানির দাম বাড়তে পারে।এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন,রাশিয়ার গ্যাস ট্রানজিটের জন্য নতুন কোনো চুক্তি হবে না। কারণ নতুন বছরের মাত্র কয়েকদিন আগে কোনো চুক্তি করা সম্ভব নয়। এদিকে জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, তিনি আশা করছেন আমেরিকা ও অন্যান্য উৎপাদনকারী দেশ থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বাড়ালে দাম কিছুটা সহনশীল থাকতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রতিবেশী দেশটিতে আক্রমণ ইউরোপে একটি জ্বালানি সংকট দেখা দেয়।অন্যদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের,এলএনজি দামও বেড়ে যায়।