
ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার অংশ হিসেবে এই আলোচনা হয়েছে। বৈঠকে আরাঘচির সঙ্গে ছিলেন ইরানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই। হোয়াইট হাউস সূত্রের খবর, আমেরিকান প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছচ্ছেন। তবে তেহরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে।
বাঘাই জানিয়েছেন, ইরান তাদের পর্যবেক্ষণগুলি কেবল পাকিস্তানকেই জানাবে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরে উত্তেজনা প্রশমনে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।








