আবারও আমেরিকা সফরে আসিম মুনির

0
244
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দুই মাসের ব্যবধানে আবারও আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই এই সফর করবেন তিনি।এর আগে জুন মাসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফর করেছিলেন তিনি।এই সফরটি মূলত ফিরতি সফর।

গত জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ,সেন্টকম-এর প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার পাকিস্তান সফরের পর ফিরতি সফরে তিনি আমেরিকা যাচ্ছেন।সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল কুরিলার সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরে পাকিস্তানও অন্তর্ভুক্ত ছিল।সেই সফরে পাকিস্তান সরকার তাকে নিশান-ই-ইমতিয়াজ সামরিক খেতাবে ভূষিত করে।এর আগে জুন মাসে ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াশিংটনে গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের করা হয়ে থাকে।যদিও এবার সফর নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী বা আমেরিকায় পাকিস্তান দূতাবাস আনুষ্ঠানিক কিছু জানায়নি,তবে এর আগের সফরেই আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি বছর শেষে আবার আমেরিকায় যাবেন।

সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সফর এমন এক সময় হচ্ছে যখন গত মাসে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে চমৎকার অংশীদার বলে প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের ভূমিকারও প্রশংসা করেন।