দিদির কান ভারী করছেন ‘দিদি নম্বর ওয়ান’, অভিযোগ অসিতের

0
183
ছবি সৌজন্যে : নিজস্ব

জেতা আসনে টিকিট না পেয়ে এবার রচনা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করেছেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। সরাসরি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভাঙিয়েছেন। তাই দল তাঁকে টিকিট দেয়নি।

শুধু তাই নয়, রচনার জন্যই দেবাংশু ভট্টাচার্যর ভরাডুবি হতে পারে বলে দাবি করেছেন অসিত মজুমদার। রবিবার চুঁচুড়ায় দেবাংশুর হয়ে প্রচারে বেরিয়েছিলেন রচনা। আর তখন তারকা সাংসদকে একহাত নেন অসিত। তিনি বলেছেন কে রচনা, তিনদিনের যোগী। এদের মত লোক দলে থাকলে গোষ্ঠীদন্দ্বে শেষ হয়ে যাবে দল। তাঁর টিকিট না পাওয়ার জন্য রচনার হাত রয়েছে। তিনি আরও বলেছেন স্লো পাউডার মেখে রাজনীতি করেন না। রচনাকে চ্যালেঞ্জও ছুড়েছেন অসিত মজুমদার। দম থাকলে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতে দেখান রচনা বন্দ্যোপাধ্যায়।

ওনি পাস্ট, এমন মানুষকে নিয়ে আলোচনা করে লাভ কি। সামনে কি আসছে সেটা নিয়ে ভাবা উচিত। পাল্টা আক্রমণ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।