গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National স্কুটার থেকে টেনে নামিয়ে বেধড়ক মার, অসমে আক্রান্ত কংগ্রেস সাংসদ

    স্কুটার থেকে টেনে নামিয়ে বেধড়ক মার, অসমে আক্রান্ত কংগ্রেস সাংসদ

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    স্কুটার থেকে টেনে নামিয়ে অসমের কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেনকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মারধর করা হয়েছে সংসদের নিরাপত্তারক্ষীকেও। শুক্রবার নিজের জেলা নগাঁওয়ে হামলার শিকার হয়েছেন কংগ্রেস সাংসদ। অভিযোগ, সাংসদ এবং তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে মোটরবাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এই বিষয়ে, অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘কেন এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ’।
    এর পাশাপাশি তিনি ১০ জন হামলাকারীর নামও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন । সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখে কাপড় বাঁধা হামলাকারীরা ক্রিকেট ব্যাট এবং লাঠি নিয়ে চড়াও হয়েছেন সাংসদের উপর। এমনকি তাঁকে মাটিতে ফেলে মারা হয়েছে! (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ) ।  সামাগুড়িতে কংগ্রেসের একটি সভায় যোগ দিতে যাওয়ার পথে রূপোহী থানার অন্তর্গত গুনোমারি গ্রামে হামলার শিকার হন কংগ্রেস সাংসদ।
    প্রসঙ্গত, নগাঁওয়ের সামাগুড়ি বিধানসভা আসনে ২০০১ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচটি বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন রাকিবুল। একাধিক মেয়াদে সে রাজ্যের মন্ত্রীও হয়েছেন। গত বছর লোকসভা নির্বাচনে নিম্ন অসমের ধুবুড়ি থেকে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। এর পর উপনির্বাচনে সামাগুড়িতে তাঁর পুত্রকে টিকিট দিয়েছিল কংগ্রেস। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।