গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বিজেপিকে নিশানা, ধৃত অসম কংগ্রেসের মুখপাত্র ঋতম 

    বিজেপিকে নিশানা, ধৃত অসম কংগ্রেসের মুখপাত্র ঋতম 

    0
    178
    ছবি সৌজন্যে : এক্স
    সোশাল মিডিয়ায় বিজেপি বিরোধিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অসম কংগ্রেসের মুখপাত্র ঋতম সিং-কে। তিন বিজেপি বিধায়কের বিরুদ্ধে চলা মামলা নিয়ে প্রশ্ন তোলায় এই গ্রেফতারি বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাজ্যে একনায়কতন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস শিবির। জানা গিয়েছে, ১৩ মার্চ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ঋতম।
    যেখানে ২০২১ সালে ধেমাজি জেলায় এক ধর্ষণ মামলার কথা তুলে ধরেন কংগ্রেস নেতা। ঋতমের দাবি, এই মামলায় তিন অপরাধীকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তাঁরা শাস্তিও পেয়েছে। তবে এই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন তিন বিজেপি নেতা। যারা হলেন বিধায়ক মানব ডেকা, দলের প্রাক্তন সভাপতি ভাবেশ কলিতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজনে গোহেন।
    এদের শেষ পর্যন্ত কী হল? দেশের আইন কী সকলের জন্য সমান?কংগ্রেস নেতার এই পোস্ট নিয়ে বিতর্ক শুরু হতেই মানব ডেকার স্ত্রী ঋতমের বিরুদ্ধে লখিমপুর জেলা পুলিশের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে গুয়াহাটিতে গিয়ে ঋতমকে গ্রেফতার করে পুলিশ।