অস্ত্র রাখায় খোলাছুট দিল অসম সরকার

0
88
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যের বাসিন্দাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার ছাড়পত্র দিয়েছে অসমের বিজেপি সরকার। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যন্ত বা সীমান্তবর্তী, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিজের কাছে অস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হবে। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্বশর্মার সরকার।
তিনি এই সিদ্ধান্তের পক্ষে, অসমের ভৌগলিক অবস্থান ও নিরাপত্তার ঝুঁকির বিষয়টিই তুলে ধরেছেন। বাংলাদেশে সীমান্তবর্তী সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তাবোধ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অসমের ৩৫ টি জেলার মধ্যে ৪ টি জেলা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে যেখানে মূলত সংখ্যালঘুদের বসবাস। এই সিদ্ধান্তের ফলে এবার থেকে ধবরি, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা ও গোয়ালপারার বাসিন্দারা নিজের কাছে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন।