শর্মিষ্ঠার অভিযোগকারীকেই গ্রেফতার, হেফাজতে নিতে অসম-হরিয়ানার পুলিশ

0
171
ছবি সৌজন্যে : নিজস্ব

পহেলগাঁওকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে গ্রেফতার সেই শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারীকেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত ওয়াজেদ খানকে আলিপুর আদালতে তোলা হলে তাঁকে হেফাজতে নিতে হাজির হয় অসম ও হরিয়ানার পুলিশ।

গ্রেফতারি পরোয়ানা নিয়ে শ্যোন অ্যারেস্টের দাবি জানায় হরিয়ানা পুলিশের আইনজীবী। ওয়াজেদ খানের পোস্টে অনেক জায়গায় হিংসা ছড়িয়েছে আদালতে সওয়াল করেছে হরিয়ানা পুলিশের আইনজীবী। ২০২২ সাল থেকে দেশব্যাপী হিংসা ছড়ানোর চেষ্টা করছেন ওয়াজেদ। সওয়াল করেছেন সরকারি আইনজীবী। পোস্ট ডিলিট করা হয়েছে। উদ্ধারের জন্য হেফাজতে নেওয়া প্রয়োজন।

এরপরেই বিচারক ১৬ জুন পর্যন্ত কলকাতা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজেদ খানকে আমহার্স্ট স্ট্রিটের কেশবচন্দ্র সেন লেনের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।