
নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দিলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। রবিবার গুয়াহাটিতে অসম বিজেপির প্রধান দিলীপ সাইকিয়ার হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি।
দলে যোগ দেওয়ার পরে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন , অসমে নির্বাচন লড়ার মতো টাকা নেই কংগ্রেসের।দেশের উন্নতির কাজে নিজেকে নিয়োজিত করতেই আমার এই পদক্ষেপ। দীর্ঘ ৩২ বছর কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন ভূপেন বোরা। গত সপ্তাহেই দল থেকে ইস্তফা দিয়েছিলেন ভূপেন। তাঁর ইস্তফার পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হন কংগ্রেস নেতারা। সিনিয়র নেতাদের তাঁর বাড়িতে যেতে দেখা যায়। রাহুল গান্ধীও ভূপেনের সঙ্গে ফোনে কথা বলেন বলে খবর ।
তবে কোনও কিছুতেই কাজ হয়নি। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভূপেনের বাড়িতে এসে দেখা করে ঘোষণা করেন বিজেপিতে যোগ দিচ্ছেন অসম কংগ্রেসের এই শীর্ষ নেতা।






