সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক অসমিয়া, সিদ্ধান্ত হিমন্তের

0
104
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অসমে সমস্ত সরকারি কাজে অসমিয়া ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশাসন একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরাক উপত্যকার তিনটি জেলা, এবং বরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিওন-এর আওতাধীন পাঁচটি জেলা ছাড়া রাজ্য জুড়ে সব সরকারি কাজে অসমিয়া ভাষা বাধ্যতামূল ভাবে ব্যবহার করা হবে।
অসমিয়া নববর্ষ বোহাগ উপলক্ষ্যে ইংরেজির পাশাপাশি অসমিয়া ভাষায় প্রকাশিত হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। একই ভাবে বরাক উপত্যকার তিনটি জেলায় ইংরেজির সঙ্গে বাংলা এবং বিটিআরের অন্তর্গত পাঁচটি জেলায় ইংরেজির সঙ্গে বাধ্যতামূলক ভাবে বোরো ভাষায় সমস্ত সরকারি কাজ হবে বলে জানানো হয়েছে।