রানাঘাটের পূর্ণনগরে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে গুলি

0
265
RANAGHAT BJP POLLING EGENT ER BARITE GULI
RANAGHAT BJP POLLING EGENT ER BARITE GULI

রানাঘাট দক্ষিণে এবার গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পূর্ণনগরে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলা চালানো হয়।

ভেঙে দেওয়া হয় জানালার কাচ। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। বিজেপির বুথ এজেন্ট রঞ্জিত মণ্ডলের অভিযোগ বুথে যাতে না বসেন তার জন্যই মঙ্গলবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বাইকে করে এসে হামলা চালিয়েছে। ভয়ে বুধবার বুথে যাননি তিনি। ভয়ে ভোটও দেবেন না বলে জানিয়েছেন রঞ্জিত মণ্ডল।