শীঘ্রই কাশ্মীরে বিধানসভা নির্বাচন : কমিশন 

0
186
Assembly elections in Kashmir soon Commission
Assembly elections in Kashmir soon Commission

শীঘ্রই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে।এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনা। তার আগে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, জম্মু-কাশ্মীরে কমিশন খুব শীঘ্র বিধানসভা নির্বাচন আয়োজন করতে চলেছে। সেখানে লোকসভায় যে হারে মানুষ ভোট দিয়েছেন, তাতে তাঁরা উৎসাহিত।এবার জম্মু- কাশ্মীর মিলিয়ে মোট পাঁচটি লোকসভা আসনে ভোটের হারে নজির তৈরি হয়েছে। জম্মুতে ৫৮.৫৮ শতাংশ এবং উপত্যকা অঞ্চলে ৫১.০৫ শতাংশ ভোট পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, উপত্যকায় বিধানসভা ভোট শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হবে। প্রস্তুতি শেষ পর্যায়ে। ২০১৪ সালে শেষবার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু-কাশ্মীরে। ২০১৯ সালের অগস্টে ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারাটি বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার।