
পয়লা বৈশাখের পর যে কোনও দিন ভোট হবে। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় আর কয়েকদিন পরেই ভোটের নির্ঘন্ট পেয়ে যাবেন। ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এই সরকার আর ৬ সপ্তাহ আছে। সংবিধানকে বাঁচাতে চাইলে তৃণমূল সরকারকে হঠাতেই হবে। সেই দায়িত্ব মানুষকেই নিতে হবে। রবিবারই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন।
কার্যত ভোটের জন্য কতটা প্রস্তুত রাজ্য, সবটাই খতিয়ে দেখতেই ফুলবেঞ্চ রাজ্যে এসেছেন। দিল্লিতে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
