সাধারণ মানুষের জন্য ‘অবারিত’ বিধানসভা: স্পিকার

0
20
ছবি সৌজন্যে : নিজস্ব

বিধানসভায় কি হচ্ছে, সরাসরি দেখতে পারবেন সাধারণ মানুষ। ব্যবহার করতে পারবেন বিধানসভার লাইব্রেরিও। এমনই পরিকল্পনার কথা শুনিয়েছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু।

তিনি আরও বলেছেন ১০০ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ পেপারলেস বা ই বিধানসভা-য় রূপান্তর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে সাংবাদিক বৈঠক করে স্পিকার জানিয়েছেন আধুনিক, স্বচ্ছ এবং সাধারণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য একগুচ্ছ যুগান্তকারী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন রথীন্দ্রনাথ বসু। তিনি জানিয়েছেন চণ্ডীগড়ের সম্মেলনে দিল্লি, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের মত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা ছাড়াও পশ্চিমবঙ্গ সহ দেশের আটটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সেখানে ২০৪৭-র মধ্যে বিকশিত ভারত গঠনের সুদূরপ্রসারী লক্ষ্য এবং এই যাত্রায় আইনপ্রণেতাদের প্রকৃত ভূমিকা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে।