২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে ৬.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস

0
216
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
২০২৫-২৬ আর্থিক বছরে ভারতে আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে । সম্প্রতি এমনটাই জানিয়েছে  আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আইএমএফের তরফে বিবৃতিতে বলা হয়েছে , ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই মজবুত ও স্থিতিশীল জাযগায় রয়েছে । ভারতে যে ধরণের উচ্চমানের কাজের ক্ষেত্র উন্মুক্ত হচ্ছে, তাতে অর্থের হাতবদলও হবে বড় মাত্রায়।
তাতেই আর্থিক বৃদ্ধির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী আইএমএফ। উল্লেখ্য, গত অর্থবর্ষেও ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। সেখানে দাবি করা হয়েছিল, গত অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৬.৮ শতাংশ হতে পারে। পরে তা আরও বাড়িয়ে  ৭ শতাংশ করা হয় । যদিও বাস্তবে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ।