চ্যাম্পিয়নস লিগের নিশ্চিত করল অ্যাস্টন ভিলা

0
32
ছবি সৌজন্যে : এক্স

দুর্দান্ত এক জয়ে আগামী সিজনের উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

এই জয়ে ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পিছিয়ে পড়েছে লিভারপুল। ফলে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে এখন চাপে পড়েছে অলরেডরা।ম্যাচে জোড়া গোল করেন অলি ওয়াটকিন্স।এ ছাড়া একটি করে গোল করেন মরগান রজার্স ও জন ম্যাকগিন। লিভারপুলের হয়ে দুটি গোলই করেন ভার্জিল ফন ডাইক।৪২ মিনিটে লুকাস দিঁনের পাস থেকে গোল করে ভিলাকে এগিয়ে দেন রজার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান ফন ডাইক।তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভিলা। ডমিনিক সোবোস্লাইয়ের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ওয়াটকিন্স। পরে কাছ থেকে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।৮৯ মিনিটে দারুণ এক কার্লিং শটে চতুর্থ গোল করেন ম্যাকগিন।

 অতিরিক্ত সময়ে ফন ডাইকের দ্বিতীয় হেডে ব্যবধান কিছুটা কমালেও হার এড়াতে পারেনি লিভারপুল।এই জয়ের ফলে বুধবারের উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাস পেল অ্যাস্টন ভিলা। জার্মান ক্লাব ফ্রেইবুর্গের বিপক্ষে ট্রফির লড়াইয়ে নামবে তারা।