গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports ৫০ মিলিয়নে বালদেকে নিতে আগ্রহী অ্যাস্টন ভিলা

    ৫০ মিলিয়নে বালদেকে নিতে আগ্রহী অ্যাস্টন ভিলা

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    আর্থিক সংকটের কারণে নিজেদের তরুণ প্রতিভাকেও বিক্রির কথা ভাবছে বার্সেলোনা।এবার আলোচনায় রয়েছেন ২২ বছর বয়সী লেফট-ব্যাক আলেহান্দ্রো বালদে।

    খবরে বলা হয়েছে, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ইতোমধ্যে বালদেকে দলে নিতে প্রস্তুতি নিচ্ছে। কোচ উনাই এমেরি নিজেই এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী।ভিলার পক্ষ থেকে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বার্সেলোনার জন্য গ্রহণযোগ্য হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা বালদে বার্সার ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে বিবেচিত হলেও, ক্লাবের আর্থিক সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ।চলতি  সিজনে ৩৬ ম্যাচে মাঠে নেমে ৪টি অ্যাসিস্ট করেছেন বালদে।

    তার সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫ মিলিয়ন ইউরো।