বিরোধী সাংসদদের ওয়েলে নামতে সিআইএসএফের বাধা

0
142
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

সংসদের অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে গিয়ে বিরোধী সাংসদেরা শারীরিক ভাবে বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে বিরোধী সাংসদদের এমন বাধাদানের ঘটনা নজিরবিহীন।

একই অভিযোগ তুলে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশকে চিঠি দিয়েছেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়্গে।ডেরেক ও’ব্রায়েন এক্স পোস্টে লিখেছেন, মার্শালেরা ওয়েলে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছেন।তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং আপ সাংসদদের ওয়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর আগে কখনও এমন কিছু দেখেন নি।এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করে তাঁর মন্তব্য, ভোট চুরি নিয়ে আলোচনা করতে এত ভয় স্যর।মোদি-শাহ জেনে নিন, ইন্ডিয়া শেষ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে লড়াই করবে। সোমবার দেখা হচ্ছে। অন্য দিকে, সংবাদ সংস্থা জানাচ্ছে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে খড়্গে লিখেছেন,যে ভাবে অধিবেশন কক্ষের ভিতরে সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, তাতে তিনি মর্মাহত।

প্রসঙ্গত, সামগ্রিক ভাবে সংসদ ভবন চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। কিন্তু অধিবেশন চলাকালীন কক্ষের পরিস্থিতি অশান্ত হলে লোকসভায় স্পিকার এবং রাজ্যসভায় চেয়ারম্যানের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন মার্শাল।