কানাডার স্কুলে এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ১০

0
71
ছবি সৌজন্যে : এক্স
কানাডার স্কুলে এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ১০ জন। ব্রিটিশ কলম্বিয়া এলাকার ওই স্কুলে গুলিবিদ্ধ হয়ে জখম কমপক্ষে ২৫ জন।
সূত্রে খবর, রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের গুলিতে নিহত হয়েছে আততায়ীও। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ব্রিটিশ কলম্বিয়ার বাসিন্দাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হামলা হয় ব্রিটিশ কলম্বিয়ার পিস রিজিয়ন এলাকার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে।
কানাডার পুলিশ জানিয়েছে, বাদামি চুলের পোশাক পরা একজন মহিলা ওই হামলা চালায়। তল্লাশি চালানোর সময়েই উদ্ধার হয় সন্দেহজনক আততায়ীর দেহ।